অল্প বৃষ্টি হলেই রোডের উপর জমছে জল, যার কারনে সমস্যায় পড়লেন পুরাতন মালদা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিদারা এলাকার বাসিন্দারা। যদিও কয়েক দিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় কাউন্সিলারের।
জানা যায়, বেশ কিছু দিন আগে পুরাতন মালদা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিদারা এলাকায় ওল্ড মালদা রোডের সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়। রাস্তা সম্প্রসারণের পর শনিবার বিকেলে শুরু হয় প্রচন্ড হারে বৃষ্টি। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য এলাকার জল নেমে গেলেও কাজিদারা এলাকার ওল্ড মালদা রোডের উপর জল জমে যায়। যার কারনে তীব্র সমস্যায় পড়েন ওই এলাকার পথ চলতি মানুষজন।
এবিষয়ে এলাকার এক গৃহবধূ অভিযোগ করে বলেন, গলির ভেতরে ড্রেন পরিষ্কার করে না, নর্দমা নোংরায় ভরে গেছে। বার বার কাউন্সিলারকে জানিয়েও কোন লাভ হচ্ছেনা। উল্টে কাউন্সিলার তাদের ড্রেন বন্ধ করে দেওয়ার কথা বলছে বলে দাবী করেন তারা।
এদিকে এই সমস্যায় জর্জরিত এক স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তার কাজ ভুল হয়েছে। এই দিকে ঢালু করে দিয়েছে। যার কারনে নিকাশি না থাকায় জল জমে থাকছে।
রাস্তার উপর জল জমে থাকা নিয়ে স্থানীয় কাউন্সিলার মাজিফুল ইসলাম জানান, কিছুদিনের মধ্যেই এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে চেয়ারম্যান সহ তিনি নিজে গিয়ে দেখা করবেন ও নিকাশি ব্যবস্থা নিয়ে কথা বলবেন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0skIMsO87CQ